ভাইরাল তাজু ২.০ | জিলাপির সরকারি দাম ও অন্যান্য
ভাইরাল হওয়ার পরপরই তাজুর বাড়িতে পঙ্গপালের মতো ছুটে গেছে দেশের শীর্ষস্থানীয় মিডিয়াগুলো । কারণ অফিস অ্যাসাইনমেন্ট দিয়েছে, আজকের মধ্যেই প্যাকেজ রেডি করে ডেস্কে পাঠাতে হবে । এইটা বার্তা সম্পাদকদের অনুরোধ না, আদেশ । তাড়াতাড়ি রিপোর্ট পাঠাতে হবে! অথচ তাজু তাঁর ভিডিওতে বারবার একটি কথা-ই বলে আসছে, ‘আমাদের কুড়িগ্রাম জেলার নাগেশ্বর উপজেলার দরিদ্র নারায়ণপুর ইউনিয়ন’ । উনি পয়েন্ট অব ভিউ হইলো ‘দরিদ্র’ । এ প্রসঙ্গে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তাঁর এলাকার রাস্তাঘাটগুলো উন্নত নয় । বৃষ্টি এলে কাঁদা-প্যাক জমে মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটে । এমনকি গরু পারাপারের ভিডিওতে তিনি বলেছেন, সেখানে ব্রীজ নির্মাণ হলে গরু ও মানুষের কষ্ট লাঘব হতো । তাজুর কনসার্নের জায়গা তাঁর চেহারা মিডিয়ায় দেখানো না । বরং তাঁর চরাঞ্চলের মানুষ দুর্ভোগ লাঘব করানো । অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে দুর্ভোগ কমানো । স্রেফ এটুকুই চায় তাজু । নিজের মলিন ও ভগ্ন চেহারা সে টিভিতে দেখবে, পত্রিকার পাতায় দেখবে সেটা সে চায় না । তাজু আরও বলেছেন, সাংবাদিকরা তাঁর এলাকার খবর করেন না । এজন্য তিনি ভিডিও করেন । তিনি বোকাসো...