সাইকেল চালিয়ে রাজুকে ঢাকা থেকে গাইবান্ধায় কেন আসতে হলো?


সাইকেল চালিয়ে ঢাকা থেকে গাইবান্ধায় যাচ্ছিলেন রাজু নামের এক ব্যক্তি । যিনি ঢাকায় রিক্সা চালান । ঢাকা থেকে কেনা সাইকেলসহ তাঁর থেকে বাস ভাড়া চেয়েছিল ২০০০ টাকা । তাই সে বাধ্য হয়ে সাইকেল নিয়েই ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেয় । 

যখন সে বগুড়া পৌঁছায় তখন সেনাবাহিনী তাঁকে বিস্তারিত জিজ্ঞেস করে এবং সে ঘটনাটি খুলে বলে । সেখানে কয়েকজন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন । এবং তাঁরা সেই ঘটনাকে প্রচার করেন । 

এই ঘটনা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় । ভিডিওগুলোর কমেন্ট সেকশনে অনেকেই তাঁকে সাহায্য পাঠানোর কথা বলে । 

প্রেক্ষাপট এবং বাস্তবতা বিশ্লেষণ করে এই ঘটনায় আমার কিছু জায়গায় সন্দেহ এবং বাড়াবাড়ি মনে হয়েছে । যেমন:

১. ঢাকায় একজন রিক্সাচালক দৈনিক ১০০০-২০০০ টাকা উপার্জন করেন । যদি গড়ে ১৫০০ টাকাও উপার্জন ধরি তাহলে মাসে সে ৩৯০০০ টাকা উপার্জন করে । (মাসে চার শুক্রবার বাদ দিয়ে) । 

২. সে যদি মোহাম্মদপুর কিংবা রায়ের বাজার দিকে থাকে তাহলে রুম ভাড়া বাবদ ৪ হাজার টাকার বেশী লাগার কথা না । 

৩. খাওয়া খরচ ৫ হাজার টাকার বেশী লাগার কথা না । 

৪. পান-সিগারেট বাবদ মাসে ২০০০ টাকার বেশী লাগার কথা না । যদি না সে চেইনস্মোকার হয়!

৫. আরও আনুষাঙ্গিক ৫ হাজারও টাকাও যদি খরচ হয় তবে তাঁর প্রতি মাসে নিজের জন্য ১৬০০০ টাকা ব্যয় হয় । সেক্ষেত্রে ২৩,০০০ টাকা তাঁর কাছে থেকেই যায়!

৬. সাইকেলটা বগুড়া কিংবা গাইবান্ধা থেকে কিনলে ৪-৫ হাজার টাকা বেশী হওয়ার কথা না । 

এত টাকা থাকার পরও যদি সে নিজেকে গরীব, অসহায়, দুস্থ মনে করে তাহলে এই দেশে একজন মাস্টার্স পাশ ছেলের কথা চিন্তা করেনতো । কিংবা ঘটনার সংবাদ সংগ্রহ করা সেই গণমাধ্যমকর্মীর কথাই চিন্তা করুনতো । সে নিজেও এত টাকা বেতন পায় না । 

আমাদের সোসাইটির একটা কমন নর্ম হলো রিক্সাচালক, ভ্যানচালক মাত্রেই গরীব, অসহায় হিসেবে বিবেচনা করি । সমাজের পোড় খাওয়া ব্যক্তি হিসেবে গণ্য করি । এবং সেটিকেই মিডিয়ার মাধ্যমে ‘মহান গরীব’ হিসেবে তুলে ধরি । 

রিক্সাচালক, ভ্যানচালককে যেই শালা গরীব বলে, আর্থিকভাবে অস্বচ্ছল বলে সেই শালা বড় জোচ্চর । সেই শালা ওঁর বাহিরে চিন্তা করতে পারে না । সে একটা প্যাথোলজিক্যাল লায়ার এবং হিপোক্রেট ।

সাব্বির আহমেদ সাকিল 
২২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | শুক্রবার | ০৬ জুন ২০২৫ ইং | আপন নীড়, বগুড়া

Comments

Popular posts from this blog

কবিতা | তুমি চলে যাবার পর

সংবাদমাধ্যমে দৈনদশা

কবিতা | এবং এখান থেকে