কবিতা | তুমি চলে যাবার পর

তুমি চলে যাবার পরে
সেই পথে আর ফুল ফোটেনি
একটি বিস্তৃর্ণ মাঠের পাড়ে
আমাদের প্রিয় বেহালার সুরে পুড়ে গেছে শস্যক্ষেত
গমের ক্ষেতটা‚ ধানের ক্ষেতটা
মাঠে মাঠে কত ইঁদুর‚ সুচোরা মরেছে । 
তুমি পিছনে তাকানোর প্রয়োজনবোধ করোনি । 
তুমি আমাকে জাগিয়েছিলে‚
তোমার বাহুডোরে বেঁধেছিলে । 

তারপর থেকে তুমি মরে গেলে‚
তোমার কফিনের পাশে কিছু রাতজাগা জোনাকি‚ কীট-পতঙ্গের আনাগোনা
গতকাল রাতেও আমি নক্ষত্রের দিকে তাকিয়ে দেখেছি
তুমি ফিরে আসছো—ফিরে আসছো
আর্কিওপটেরিক্সের ডানায় চড়ে । 
আমার নির্জীব শরীর তোমাকে আহবান করলো
হঠাৎ মনে হলো তুমি বিদায় নেবার পর থেকে ঋজুতা বিদায় নিয়েছে
নিস্ক্রিয় হয়ে গেছে হৃদপিণ্ডের বাম অলিন্দ । 

আমি তোমাকে ফেরাতে চাইনি‚ কে আর ফেরাতে পারে বলো; কেউ যদি টান দেয় প্রাণের শেকড়ে!
কিন্তু তুমি ফিরে গেছো সেই কোরকাব শহরের উদ্যানে
যেখানে শোভিত আছে বাহারি ফুল-ফল-পাতা । 
তোমার ভালোর জন্য বাবুই পাখির আত্না তোমাকে আর্শিবাদ করেছে । 
বলেছে—তুমি ভালো থাকো প্রশান্ত মৃত আত্না । 

⏩সাব্বির আহমেদ সাকিল 
⛔১০ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ‚ শরতকাল | বুধবার | ২৫ আগস্ট ২০২১ ইং | রাত্রি ০২টা ৫৭ মিনিট | কাদেরাবাদ হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা

#সাব্বিরসাকিল #কবিতাটবিতা #ঢাকা

Comments

Popular posts from this blog

সংবাদমাধ্যমে দৈনদশা

কবিতা | এবং এখান থেকে