কবিতা | এবং এখান থেকে
এবং এখান থেকে
আমি চলে যাই কতদূরে
শেষ বিকেলের রোদ্দুর ছেড়ে
যখন মাঠের কৃষক লাঙ্গল হাতে ফেরে
আমি চেয়ে থাকি ঐ দূরের পানে
আকাশের নীল নক্ষত্র যখন সরে যায়
আমি বসে থাকি মৃত্যুর অপেক্ষায় ।
দেবদূত আসবে খড়্গ হাতে
আমি চলে যাবো
এবং এখান থেকে
ধুলোমাখা মাটির রাস্তা থেকে
তোমার চারপাশ থেকে
একটি ভেজানো দরজার কপাট থেকে
জানালার গোলাপী রঙের পর্দা থেকে ।
এবং এখান থেকে
যখন পেয়ারা গাছ থেকে পাতা ঝরবেনা
মাতাল কোনো বসন্তের দিনে
খরা কিংবা বৃষ্টির দিনে...
সাব্বির আহমেদ সাকিল
০৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | বৃহস্পতিবার | ১৮ আগস্ট ২০২২ ইং | কলমাকান্দা, নেত্রকোনা
#কবিতাটবিতা
Comments
Post a Comment