ফেসবুক একটি হুমকিমাধ্যম | অসামাজিক মাধ্যম ফেসবুক | সোশ্যাল থ্রেড ফেসবুক


ফেসবুক প্ল্যাটফর্মটা দিন দিন অধিক বেশী চরিত্রহীন হয়ে যাচ্ছে । সামান্য কয়েক বছরের ব্যবধানে এই দুনিয়ায় এমন কিছু মানুষ এসেছে যাঁদের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমটি বর্তমানে অসামাজিক মাধ্যমের মূল অন্তরায় হয়ে গেছে । 

চোর, ছ্যাঁচড়, লম্পট, পতিতা, হাজী, গাজী সবারই আস্তানা একটাই, আর সেটা হলো ‘ফেসবুক’ । ফেসবুকের এই অসামাজিকতা আরও বৃদ্ধি করে দিয়েছে ‘রিলস’ নামক ক্যাটাগরিটি । প্রতি স্ক্রলে নেগেটিভিটি, যৌন হয়রানি, হানাহানি, অশালীন যৌনভঙ্গিমার ছোঁয়া । 

একটা সময় ছিল যখন অশালীন ছবি, ভিডিওগুলো নির্দিষ্ট ওয়েবপেইজের বাহিরে পাওয়া যেতোনা । কিন্তু বর্তমানে ফেসবুকে সবকিছুরই দেখা মেলে । 

আমরা যাঁরা নাইন্টিজে জন্মেছি তাঁরা জানি, যখন সিডির প্রচলন ছিল তখন সালমান খান, গোবিন্দ, ক্যাটরিনা কাইফের গান আমাদের দেখতে দিতোনা সিনিয়ররা । ইমরান হাশমীর কিসিং পার্ট বাদ দিলে তাঁর সিনেমায় কামনা-বাসনার চেয়ে মানুষ অশ্রুসিক্তই হতো বেশী । 

আদতে পারিবারিক বলয়ে আমরা যাঁরা বেড়ে উঠেছি সেখানে বাবা-মা থেকে শুরু করে সিনিয়র কাজিনরাও আমাদের গাইড করেছে । ভালো ও মন্দের পার্থক্য বুঝিয়েছে । যাঁরা ফলে আমরা এখনও সিনিয়রদের সামনে গান বাজাতেও শাই ফিল করি । 

বরাবরই মনেহয় আমরা তো আর হয়তোবা ক’দিন পরই দ্য ওল্ড ম্যান হয়ে যাবো । ছোটবেলায় আমরা যে পরিবারের কাছে থেকে সামাজিকতা শিখে সে অনুযায়ী বড় হয়েছি তা আর নেক্সট জেনারেশনগুলো পাবেনা । 

শুধু তাই-ই নয়, এই প্ল্যাটফর্মে আরও এমনকিছু মানুষ যুক্ত হয়েছে যাঁরা কালোজাদুর চাইতেও অতি শক্তিশালী বিষ ঢালতে জানে । আর সেটা হলো ‘বদনজর’ । এঁরা এতটাই পাপীষ্ঠ যে কারোর ছবি/ভিডিওর দিকে তাকিয়েই বিষ ঢেলে দেয় । 

ফেসবুক ব্যবহার যেহেতু এক যুগেরও বেশি সময় ধরে করে আসছি সেহেতু এখানে বহু মানুষের সাথে পরিচিতি ও সম্পর্ক গড়ে উঠেছে । যেই বন্ধু কিংবা বান্ধবীটি নিজের শখ, আহ্লাদ, হাসি, আনন্দ আর সুখগুলো ফেসবুক পোস্টে শেয়ার করতো তাঁরাই এখন নিজেকে গুটিয়ে নিয়েছে । 

ফর গড সেক, আমি নিজেও অনেকটাই গুটিয়ে নিয়েছি । কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে যখন থেকে অসামাজিক মানুষ আর তাঁদের কার্যকলাপ বেড়ে চললো তখন থেকে নিজেদের মধ্যেই অনবরত ভীতি কাজ করে । এই বুঝি কেউ বদনজর দিলো । এই বদনজরে শুধু ডায়রিয়া হয় না, বরং মানুষের শান্তি-সুখ নষ্ট হয় । 

এইখানে পদে পদে খারাপ মানুষ, নোংরা মনন-মগজের অসামাজিক মানুষ । হয়তোবা আমিও এমনও হতে পারে আপনি যে পোস্টটা পড়লেন আপনিও!

মোটাদাগে বলতে হয়, ‘ফেসবুক একটি হুমকিমাধ্যম’ । এই সোশ্যালথ্রেড মানুষের জন্য হানিকর!

__________________________________________
সাব্বির আহমেদ সাকিল 
০৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | মঙ্গলবার | ২১ এপ্রিল ২০২৬ ইং

Comments

Popular posts from this blog

কবিতা | তুমি চলে যাবার পর

সংবাদমাধ্যমে দৈনদশা

কবিতা | এবং এখান থেকে