ক্ষমতা না জনতা?
এলাকায় নেতা নয় ভালো প্রতিবেশী হয়ে উঠুন । বিপদে-আপদে তাঁদের পাশে গিয়ে দাঁড়ান । এলাকার মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করলেই আপনি বিপদের বন্ধু নাও হতে পারেন । কিন্তু এলাকার মানুষ ঠিকই জানবে আপনি বিপদে মানুষের পাশে দাঁড়ান ।
প্রতিপক্ষের থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে একপাক্ষিক বিচার কইরেননা । মানুষ সত্যকে ভয় পেলেও একসময় আত্মোপলব্ধি থেকে সত্যটাকেই মেনে নেয় । যে অপরাধী তাঁকে শাস্তি পেতে দিন । টাকার কাছে বিক্রি হইয়েননা । ধনী-গরিব বানানোর কারিগর আসমানে বসে আছেন ।
এলাকার মানুষের সাথে খারাপ আচরণ করে, নিজেকে পণ্ডিত ভেবে নিয়ে সবাইকে শত্রুজ্ঞান করে আপনি সাময়িক সুবিধা নিতে পারবেন । কিন্তু স্থায়ীত্বের জন্য আপনাকে অবশ্যই তাঁদের পাশে রাখতে হবে । নয়তো একদিন পালিয়ে বেড়াতে হবে । ভুল করেও তখন কেউ আর আপনার খোঁজ নেবেনা ।
সহনশীল হোন । রাজনীতিতে জড়িত থাকলেও মানুষ যেন আপনার বিরুদ্ধে না যায় সেভাবে চলাফেরা করুন । অন্যায়কে অন্যায় বলার মতো সৎ সাহসটা রাখুন । ক্ষমতা পেয়ে নিজের পায়ের তলার মাটিকে ভুলে যাইয়েননা । একসময় ওই মাটি ফাঁক হয়ে আপনাকে গিলে খাবে ।
মানুষ বিক্ষুব্ধ হলে কোনো ক্ষমতাই টিকে থাকেনা । কোনো ঘর অক্ষত থাকেনা । কোনো জীবন স্বাভাবিক থাকেনা । সুতরাং উত্তম মানুষ হয়ে উঠুন । যাতে মানুষ আপনাকে মনে রাখে ভালো কাজের মাধ্যমে, ভালো আচরণের মাধ্যমে ।
আপনার জানাজা এলাকার মানুষকেই পড়াতে হবে । বাঁশঝাড় থেকে বাঁশটা তাঁদেরই কাটতে হবে । খাটিয়া ধরা থেকে শুরু করে কবরে শোয়ানো । কবরের চারপাশে বেড়াটাও তাঁদেরই দিয়ে দিতে হবে । সুতরাং তাঁদের সাথে নেতাগিরি কইরেননা । তাঁদের ছোট করে কথা কইয়েননা । উনারাই আপনাকে বেড়ে ওঠাতে সাহায্য-সহযোগিতা করেছে ।
একদিন এলাকার মানুষ-ই ডিসাইড করবে আপনি এলাকার ‘গর্ব’ ছিলেন নাকি ‘উচ্ছিষ্ট’ ।
Comments
Post a Comment