ক্ষমতা ও স্বাভাবিক মৃত্যু

ক্ষমতায় থাকা মানে যাঁরা ক্ষমতায় আছেন তাঁদের বেঁচে থাকার নিরাপত্তা ও নিশ্চয়তা । অথচ বগুড়ায় যে কেউ ক্ষমতা থাকুক বা না থাকুক কারোরই স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা, নিরাপত্তা নেই । 

যাঁরা বগুড়ায় রাজনীতি করেন তাঁদের জন্য এটি চরম আশঙ্কার ইঙ্গিত । তাছাড়াও সাধারণ কিছু ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় খু.নের ঘটনাও সাধারণ মানুষদের কাছে অশুভ সংকেত বয়ে এনেছে । 

স্বভাবতই দলীয় কোন্দল দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে বগুড়ায় । এমন অনভিপ্রেত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাজনৈতিক নেতাদের দ্বারা তৃণমূল পর্যায় থেকে কাউন্সিলিং, শালীন, ভদ্র, দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরিতে কাজ করতে হবে । এছাড়াও উচ্ছৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে । 

এমনকি পক্ষপাতিত্বের রাজনীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা বা মিউচুয়ালিজমের দিকে নজর দেয়াও অতি জরুরী বিষয় । 

শুধুমাত্র প্রশাসনের উপর দায় চাপিয়ে দিয়ে এমন উদ্ভুত পরিস্থিতি থেকে নিস্তার পাওয়া কোনোক্রমেই সম্ভব নয় । পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সুশীল সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, সাধারণ মানুষ সবাইকেই এগিয়ে আসতে হবে । 

আমরা কখনোই চাইনা একজন তরুণ কিংবা বৃদ্ধ এভাবে দিনে-দুপুরে-রাতে হ.ত্যার শিকার হোন । কোনো মায়ের বুক এভাবে খালি হয়ে যাক । আর রক্তে রঞ্জিত না হোক বগুড়ার মাটি!

সাব্বির আহমেদ সাকিল 
২৭ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | বুধবার | ১০ মে ২০২৩ ইং | দৈনিক জয়যুগান্তর, বগুড়া

#বগুড়া #খুন #হত্যা #রাজনীতি #কোন্দল

Comments

Popular posts from this blog

কবিতা | তুমি চলে যাবার পর

সংবাদমাধ্যমে দৈনদশা

কবিতা | এবং এখান থেকে