মেয়েটি একদিন...

যেই মেয়েটি একসময় কারোর সাথে নিষ্ঠুর আচরণ করতো, বিশ্বাস ভাঙ্গতো সেই মেয়েটি একসময় কারোর বিশ্বস্ত স্ত্রী হয়ে যায়, হয়ে যায় কারোর প্রিয় মা । 

যেই মেয়েটি একটা সময় সহপাঠী বা প্রেমিকের সাথে দেখা করতে গেলে বেশ খানিকটা সময় ধরে মেকাপ নিতো সেও সংসার সামলাতে গিয়ে নিজের যত্নের কথা ভুলে যায় । 

যেই মেয়েটি রোজ বিকেলে চুল খুলে ছাদে বসে থাকতো সেই মেয়েটি সংসারে গিয়ে চুলের খুলে রাখবার মতো ফুরসত পায় না । 

যেই মেয়েটি কেয়ারলেস হয়ে রাস্তায় চলতো, চলতে গিয়ে অসাবধানতাবশত ব্যাগ থেকে ফোন হারিয়ে বসতো সেই মেয়েটি সংসারে গিয়ে কি দারুণভাবেইনা সবকিছু গুছিয়ে রাখে, আগলে রাখে, সাবধানতা অবলম্বন করে চলে । 

রান্নার অলসতায় যে মেয়েটি একসময় বাহিরে গিয়ে বা বাহিরের খাবার অর্ডার করে খেতো, সেই মেয়েটি সংসারে গিয়ে প্রতিদিন বেশ যত্ন করে রান্না করে । সবাইকে খাবার খাওয়ায়ে তারপর নিজের প্লেটে খাবার তুলে নেয় । 

সারাদিন একঘেয়ে ক্লাস করে যে মেয়েটি তাঁর পরনের জামাটা রুমে এসে অগোছালো করে রাখতো সেই মেয়েটি সংসারে গিয়ে পুরো বাড়িটা গুছিয়ে রাখে । একঘেয়েমি বা ক্লান্তির ছাপ একবিন্দুও চোখে-মুখে দেখা যায়না আর । 

যে মেয়েটি মনের ভুলে বাড়িতে টিফিন ফেলে রেখে আসতো সেই মেয়েটি সংসারে গিয়ে তাঁর সন্তানের খাবার তৈরি, ব্যাগ গুছিয়ে দেয়া, খাবারটা ব্যাগে ঢুকিয়ে স্কুলে পাঠিয়ে দেয় । 

যে মেয়েটি একসময় ফোনে সবসময় কল কিংবা চ্যাটিংয়ে ব্যস্ত থাকতো সেই মেয়েটি সংসারে গিয়ে প্রয়োজনীয় কলটা রিসিভ করা বা টেক্সটের রিপ্লাই দেয়ার সময়টাও পায় না । 

পটভূমি এভাবেই পরিবর্তন হয় । পারিপার্শ্বিকতায় মানুষকে সেভাবেই চালিয়ে নিতে হয় । দায়িত্ব, দায়ভার সবকিছুকে সামলে নিয়ে গড়ে তুলতে হয় একটি সংসার, একটি পরিবার । বিশ্বাসটা রাখতে জানতে হয় আর যে বিশ্বাস রাখতে জানেনা সে সবকিছু হারায় । 

সাব্বির আহমেদ সাকিল 
২৪ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | রোববার | ০৭ মে ২০২৩ ইং | কৃষ্ণ তৃতীয়া | আপন নীড়, বগুড়া

#সে #মেয়ে #সংসার #জীবন #পরিবার

Comments

Popular posts from this blog

কবিতা | তুমি চলে যাবার পর

সংবাদমাধ্যমে দৈনদশা

কবিতা | এবং এখান থেকে