এমনও হতে পারে!

এমনও হতে পারে
তুমি আমাকে ছেড়ে চলে গেলে
সংসার পাতলে অন্যকোথাও
তারপর কিছুকাল স্থবিরতায় কেটে গেলো
তোমার প্রিয় রেস্তোরাঁয় তখন আমার খুব আনাগোনা
কিংবা তোমার সেই দখল করা টেবিলে
আমি খুঁজে চলেছি তোমার সেই ভেজা দীঘল চুল, উষ্ণ ঠোঁট, নগ্ন হাত
এমনও হতে পারে
অপরিচিত কারোর সাথে আমার সখ্যতা গড়ে উঠলো
পরিচিত তোমাকে অপরিচিত করতে কত খামখেয়ালীপনা
এমনও হতে পারে
তোমার আমার ছোট্ট সংসার হয়ে গেলো 
তোমার প্রিয় বেলী আর কাঠগোলাপে আমাদের পুরো ঘর সজ্জিত হয়ে গেলো । 
আমি সকালের শিশিরভেজা শিউলি এনে তোমার হাতে দিলাম
তুমি মালা বানিয়ে আয়নার সামনে রেখে দিলে । 
এমনও হতে পারে 
আমি প্রাচীন কোনো মাদকতায় ডু্ব দিলাম
আমার ছুটি হয়ে গেলো তোমার-আমার থেকে বহুদূরে
যেখানে ছায়াঘেরা বাঁশবন, জলপাই গাছ
যেখানে আমি রবো তোমার তরে । 
শুধু তোমারই তরে...

সাব্বির আহমেদ সাকিল 
০২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ, হেমন্তকাল | বৃহস্পতিবার | ১৭ নভেম্বর ২০২২ ইং | আপন নীড়, বগুড়া

#সাব্বিরসাকিল #কবিতাটবিতা

Comments

Popular posts from this blog

কবিতা | তুমি চলে যাবার পর

সংবাদমাধ্যমে দৈনদশা

কবিতা | এবং এখান থেকে