সাসটেইনেবল ডেভেলপমেন্ট ও প্রধানমন্ত্রী
গত দুইদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “কোথাও যেন পতিত জমি না থাকে । কিছু না কিছু লাগান । বাড়ির আশেপাশে শাক-সবজি লাগান । যেন আপনি অন্তত নিজের খাবারের ব্যবস্থা করতে পারেন ।”
আজ বলেছেন, “বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে । পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে ।” আরেকটি কথা বলেছেন, “মানুষ মরে গেলে কেউ পাশে থাকেনা ।”
গত দুইদিনের এই কথাগুলো পর্যালোচনা করলে দেখা যায় উপরের দু’টি কথা পরবর্তী প্রজন্মের জন্য এবং সাসটেইনেবল ডেভেলপমেন্টের জন্য অধিক গুরুত্বপূর্ণ ।
কিন্তু পত্র-পত্রিকা এবং টিভিতে কোটেশন ব্যবহার করেছে অন্য সব কথা দিয়ে । যেটাতে পাবলিকের মধ্যে বেশি রিচ করবে সেরকম ক্যাপশন ।
আগামীর ভবিষ্যতকে বাসযোগ্য পৃথিবী তুলে দেওয়ার জন্য দুটি কথা অধিক গুরুত্ব বহন করে । আমাদের জ্বালানি সংকট থেকে বাঁচতে হলে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে হবে । সুপেয় পানি অপচয় রোধ করতে হবে ।
পৃথিবী টিকে থাকবে আরও কত শত-হাজার বছর তা কিন্তু আমরা জানিনা । কিন্তু এটি সত্য যে আমাদের ভূগর্ভস্থ পানি ভিতরের দিকে ঢুকে যাচ্ছে । জ্বালানির সঞ্চয় কমে যাচ্ছে আমাদের অধিক ব্যবহারের ফলে ।
আমাদের চারপাশে বহু পতিত জমি লক্ষ্য করা যায় । যেগুলো বছরের পর বছর অনাবাদি থেকে যায় । কিন্তু সেসবে সামান্য কিছু গাছ, কিছু সরিষার বীজ, কিছু শস্যবীজ ছিটিয়ে দিলে সেখান থেকে নূন্যতম একটা ফসল আসবে ।
আমাদের মনে রাখা উচিত, উৎপাদন না হলে জীবনধারণ কঠিন হয়ে পড়বে আমাদের । ক্ষুধার্ত মানুষের সংখ্যা আরও বাড়বে । সুপেয় পানি সংকটের ফলে মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হবে । বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে চারপাশ আবারও অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে ।
একদিন আমরা কেউ-ই থাকবোনা । কিন্তু আমরা যে পরবর্তী প্রজন্মকে এই পৃথিবীতে রেখে যাচ্ছি তাঁদের ভূত-ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে একসময় । ওঁরা তো একটা সুন্দর পৃথিবী দেখবার আশাতেই আমাদের পৃথিবীতে আসছে । ওঁদের জন্য আমাদের ভাবতে হবে । ভাবতে হবে আমাদের বিদায় নেবার পর পরবর্তী মানুষগুলোর জন্য ।
পরিশেষে, মানুষ মরে গেলে আসলেই কেউ পাশে থাকেনা । তাকে এক তুচ্ছ জঞ্জাল মনে হয় পৃথিবীর কাছে, তাই তাকে যত তাড়াতাড়ি সম্ভব মাটিচাপা দেবার জন্য এত হন্তদন্ত হয়ে পড়ে মানুষ । একজন নেতা মানুষ, এত ভক্ত, এত সমর্থক অথচ আনুষ্ঠানিকতা ছাড়াই মানুষটিকে চলে যেতে হয়েছে । যিনি মানুষের মুক্তি এনেছেন, বাংলা ভাষাতে কথা বলার স্বাধীনতা এনে দিয়েছেন ।
সাব্বির আহমেদ সাকিল
০২ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | বুধবার | ১৭ আগস্ট ২০২২ ইং | কলমাকান্দা, নেত্রকোনা
Comments
Post a Comment