সে রাতে তুমি-আমি
মনে কি পড়ে সেদিনের কথা । যখন আমরা একে-অপরকে আলিঙ্গন করেছিলাম । তুমি বন্দী পাখির মতো ছটফট করছিলে । তোমার শ্বাস দীর্ঘতর ঘন হয়ে এসেছিল যেদিন ।
ব্যাবিলনের ইফ্রেটিস নদীর ধারে তোমার ললাটে চুম্বন করেছিলাম । তুমি ছিলে চাবুকের মতো তেজী এবং শটান । তোমাকে জড়িয়ে ধরার পর কত মহাকাল যে কেটে গেছে আমার জানা নেই ।
তোমার সেই শরীরের গন্ধ, স্ফীত শরীর, রংধনুর মতো কাজল পড়া চোখ আমাকে পৃথিবীর এক খুঁটির সাথে বিঁধে রেখেছিলো । আমাকে আর কোনো বৃত্ত আটকাতে পারেনি, তোমার বৃত্ত ছাড়া ।
ইফ্রেটিস নদীর সেই পলিমাটির সোঁদা ঘ্রাণ আমাদের নাকে এসে লাগছিলো । তোমার খোলা এলোমেলো চুলগুলো দিয়ে তোমার সাবস্রীর মতো মুখ ঢেকে যাচ্ছিলো ।
তোমার দু’চোখে এক চামচ জল মুছে বলেছিলাম, কষ্ট কেন পাচ্ছো! তুমি ভরসায় হাত ধরলে আলতো করে । পৃথিবীর সুশীতল হাত দিয়ে তুমিই ধরেছিলে ।
তারপর তোমাকে নাৎসি বাহিনীরা তুলে নিয়ে গেলো গ্রীসের কারাদণ্ডে । সেই গারদে কলমিলতা সেই, প্রজাপতি নেই, বৃষ্টি নেই, কদম নেই, শিশিরভেজা শিউলি নেই ।
আমি চিরদিন আলবাট্রস পাখি হয়ে বেঁচে থাকতে চেয়েছি আর তুমি নাৎসীদের রক্ষী হয়ে...
সাব্বির আহমেদ সাকিল
০৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, বর্ষাকাল | বৃহস্পতিবার | ১৮ আগস্ট ২০২২ ইং | কলমাকান্দা, নেত্রকোনা
Comments
Post a Comment