নিঃস্বার্থ একটি গাছ

একটা গাছ সারাটা বছর ধরে ঠাঁয় দাঁড়িয়ে থাকে একই জায়গায় । তাঁর জন্ম এবং মৃত্যু অব্দি একই জায়গাতেই পুরোটা জীবন কেটে যায় । মুকুল আসা থেকে ফল শেষ হওয়া পর্যন্ত প্রায় মাস তিনেকের বেশী সে উজ্জীবিত থাকে, প্রাণোচ্ছল থাকে, গর্বিত থাকে । তারপর আবার সে স্থিতিশীল হয়ে পড়ে । বাকি নয়টা মাস মানুষ ছায়া আর ভেঙ্গে পড়া ডাল কুড়োনো ছাড়া খুব একটা কাছে যায়না । 

এভাবেই বছর ঘুরে যায় । গাছের বয়স বাড়তে থাকে । সারাটা বছর রোদ, বৃষ্টি, ঝড় সহ্য করেও টিকে থাকে, কেউবা ভেঙে পড়ে । শিকড়ের সাহায্যে পানি আহরণ করে । সালোকসংশ্লেষণের মাধ্যমে পাতার মাঝে খাদ্য তৈরি করে । 

গাছে যখন ফুল আসে । থরথর ফুল দেখে বিস্ময়ী প্রেমিক-প্রেমিকার চোখ ভরে যায়, প্রাণ ভরে যায় । যখন সেই গাছে ফল আসে, ফল খাওয়ার উপযোগী হয়ে ওঠে তখন গাছের মালিক, মালিকের পরিবার, পাড়ার লোকেরাও খুশি হয়ে ওঠে । 

বৈশাখ-জৈষ্ঠ্য-আষাঢ় মাস পর্যন্ত আম, কাঁঠাল, লিচুসহ আরও অনেক প্রজাতির ফল থাকে । গাছে ফল শেষ হওয়ার পর গাছের নিচে অনেক চারা জন্মাতে দেখা যায় । বাড়ির আঙ্গিনায় ফেলে দেয়া আঁটি থেকে ছোট চারা হয়, আস্তে আস্তে বেড়ে ওঠে । 

একসময় শীতকাল চলে আসে । গাছের পাতা ঝরে পড়ে । নদীর পাশের গাছগুলো থেকে পাতা ঝরে নদীর মাঝে পড়ে । নদীর জলের রং কালচে হয়ে যায় । তারপর আসে বসন্ত । নতুন পাতার সাথে নতুনরূপে সাজে গাছগুলো । 

সেই জামগাছটার নিচে বসে আছি । জামের ফল শেষ হয়ে গেছে প্রায় এক মাস পূর্বেই । এখন সেই গাছে একটা ফলও অবশিষ্ট নেই । দাঁড়িয়ে আছে । ওপার হয়ে প্রতীক্ষায় বসে থাকতে থাকতে খানিক বাদেই আকাশের কোণে ঘন কালো মেঘ জমতে শুরু করলো । ঝমঝম করে বৃষ্টি নামা শুরু করলো । 

জামগাছটা ভিজে যাচ্ছে । সরু পাতা বেয়ে বৃষ্টির পানি নামছে । মৃদু বাতাসে গাছের পাতা নড়ছে । কি অভূতপূর্ব একটা সময় । চারিদিকে অন্ধকারময় গুমোট পরিবেশ । স্টেশনের প্ল্যাটফর্মের জনস্রোত থেকে ভেসে আসছে নানারকম কথার ঝাঁপি...

সাব্বির আহমেদ সাকিল 
১৯ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ, বর্ষাকাল | বুধবার | পূর্বধলা, নেত্রকোনা

Comments

Popular posts from this blog

কবিতা | তুমি চলে যাবার পর

সংবাদমাধ্যমে দৈনদশা

কবিতা | এবং এখান থেকে