বিপ্লবী ফাদি আবু সালেহ ও আমাদের শিক্ষা


ফাদি আবু সালেহ: একটি বিপ্লবের শিক্ষার নাম, একটি প্রেরণার নাম, মানুষের মুক্তি সংগ্রামীর নাম । 

অথচ ফাদি আবু সালেহের কথা বারবার ভুলে যাই ইসলামপ্রেমীরা, মুক্তিকামী মানুষরা । যাঁরা দুনিয়ার ভোগবিলাস আর বাতিলের কাছে মাথা নত করে ভুলে যাই মানুষের আসল মুক্তি কোথায়, মানুষের সত্যিকার অর্জন আসলে কোথায় । 

ফাদি আবু সালেহ একজন শহীদের নাম । যিনি স্বাধীনতার আগুন জ্বালিয়ে গেছেন স্বাধীনতাকামী মানুষদের মনে-প্রাণে । অকুতোভয়, দুঃসাহসীকতার আরেক নাম ফাদি আবু সালেহ । যিনি পৃথিবীর ইতিহাসে জায়গা করে নিয়েছেন মাত্র ২৯ বছর বয়সে । 

ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিন শহরের আরাবাহ গ্রামে যাঁর জন্ম । ফাদি আবু সালেহ বেশ কয়েক বছর ইসরাইলের কারাগারে বন্দী ছিলেন । পরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রচেষ্টায় ফাদিসহ ৮৯ জন ফিলিস্তিনির মুক্তি হয় । এরপর ২০০৮ সালে গাজায় তিন সপ্তাহ ব্যাপী ইসরাইলি সেনা ও হামাসের মধ্যকার দ্বিপাক্ষিক যুদ্ধে প্রাণ হারায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি । পরবর্তীতে ছয় মাস ধরে চলা এক ইসরাইলে আগ্রাসানে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হন । সে সময় ইসরাইলি সেনাদের গুলিতে পা হারান ফাদি আবু সালেহ । 

২০১৮ সালের ১৪ মে ইসরাইলী পিশাচ, নরঘাতক সেনাবাহিনীর স্নাইপারের গুলিতে গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হন । 

ফাদি আবু সালাহ ফিলিস্তিনি তরুণদের উদ্দেশে সবসময় বলতেন, “প্রতি মুহূর্তে আমাদের প্রতিরোধ জারি রাখতে হবে ।”

ফাদি আবু সালেহ শহীদ হওয়ার পর বাংলাদেশের কবি লতিফুল ইসলাম শিবলী তাকে নিয়ে একটি কবিতা রচনা করেন । যা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশকিছু পত্রিকায় সাড়া ফেলে দেয় । কবিতাংশটির কিছু লাইন নিচে তুলে ধরা হলো...

“তোমাকে দেখার আগে
জানা ছিল না—
মানুষের পা কেড়ে নিলে
তার পিঠে গজায় ডানা,
আর হাঁটতে বাধা দিলে
মানুষ শিখে যায় উড়তে।”

শহীদি তামান্না যাঁদের ভেতরে কাজ করে তাঁদেরকে পঙ্গু করে দিলেও, হাত কেটে দিলেও, জিভ কেটে নিলেও, অন্ধ করে দিলেও সে সমবেগেই লড়ে যায় । সেটিই সত্য । স্বাধীনতাকামী বিপ্লবীরা যুগে যুগে যাঁর অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন পৃথিবীতে । 

বিপ্লবের শেষে ধিকৃত হয়েছে শোষকরা, জালিমরা অপরদিকে জান্নাতে বসে আসমান থেকে হেসেছেন বিপ্লবী শহীদীরা । এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাক্বারার ১৫৩ নাম্বার আয়াতে বলেছেন, “আর যাঁরা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাঁদের মৃত বলো না বরং তাঁরা জীবিত, কিন্তু তোমরা তা বুঝ না ।”

পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আরও বলেন, ‘তিনি মহান আল্লাহ! যিনি তাঁর রাসুল (সা.)-কে পাঠিয়েছেন হিদায়াত, সঠিক পথনিদের্শ ও সত্য দীন পরিপূর্ণ জীবনবিধান সঙ্গে দিয়ে, যাতে তিনি তা সব মতবাদের ওপর বিজয়ীরূপে প্রতিষ্ঠা করেন; সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট।’ 
(সুরা-৪৮ আল–ফাত্হ, আয়াত: ২৮)

হে রাব্বুল আলামীন আমাদেরকে সেই শহীদি মৃত্যু দিন । আমরা তো সেই শহিদী মৃত্যুর তামান্না করি । যেই মৃত্যু গৌরবের ও মর্যাদার । ফাদি আবু সালেহের মতো আমাদের হিকমাহ দান করুন । মুজাহিদ হিসেবে শহীদের ঈদগাহে আমাদের সামিল করুন । আমিন । ছুম্মা আমিন । 

সাব্বির আহমেদ সাকিল 
০৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | সোমবার | ২২ আগস্ট ২০২২ ইং | কলমাকান্দা, নেত্রকোনা

#ফাদি_আবু_সালেহ #বিপ্লব #ফিলিস্তিন #লড়াই #সংগ্রাম #শহীদ #অমর #শিক্ষা #নিদর্শন #ইতিহাস

Comments

Popular posts from this blog

কবিতা | তুমি চলে যাবার পর

সংবাদমাধ্যমে দৈনদশা

কবিতা | এবং এখান থেকে