অনুগল্প: ১২ [সেঁজুতি-শ্রাবণ সিরিজ]

অনুগল্প - ১২

-সেজুঁতি, আকাশ দেখেছিলে কখনও?
-হ্যাঁ দেখেছি তো । সেই ছোটবেলা থেকে কতবারনা আকাশের দিকে তাকিয়ে থেকেছি । রঙধনুর সাত রং দেখেছি! হঠাৎ এরকম উদ্ভট প্রশ্ন করলে কেন?
-কখনও আকাশকে ছুঁতে মন চায়নি? 
-হ্যাঁ চেয়েছিল তো অনেকবার । কতবারই তো বায়না ধরেছি নিজেই নিজের কাছে, আকাশটাকে যদি ছুঁতে পারতাম । ছুঁতে না পারার কষ্টে আবার দরজায় খিল লাগিয়ে কেঁদেছি কতবার!
-এই কারণেও কেঁদেছিলে?
-হুঁ! আচ্ছা হঠাৎ আকাশকে নিয়ে এত চিন্তাভাবনা কেন তোমার?
-এমনিতেই, ভাবনার গলায় তো আর দড়ি লাগানো নেই । কখনও বিজলি চমকাতে দেখোনি?
-হ্যাঁ দেখেছিলাম, তখন আমি অনেক ছোট । 
-ছোটবেলার এই কথাটাকেও স্মৃতিতে বেঁধে রেখেছ কেন? এটাকে কি এতটাই গুরুত্বপূর্ণ মনে হয়েছিল?
-হয়তোবা হয়েছিল সেজন্য রেখে দিয়েছি । 
-আবার হয়তোবা, তুমি তো জানো আমি কনফিউজড হওয়া পছন্দ করিনা! তবুও কেন বললে?
-তোমাকে রাগানোর জন্য । হিহিহি!(মৃদু হেসে...)
-আমাবস্যা রাতে একা হেঁটেছিলে কখনও?
-না! গভীর অন্ধকারে আমার অনেক ভয় লাগে । ভয়ের কারণে কখনও যাওয়া হয়নি । 
-নিজেকে ভয় পাওনি কখনও?
-নিজেকে ভয় পাওয়ার কি আছে, আর আমার আমি তো আমিই । তাইনা?
-না! নিজেকেই নিজের মাঝে কখনও কখনও ভয় পাইয়ে দিতে হয় । নিজেকে হারিয়ে যেতে দিতে হয় । 
-আর যদি আমি সত্যি সত্যিই তোমার থেকে হারিয়ে যাই, তবে?
-তবে আমিও হারিয়ে যাবো । আর হারিয়ে গিয়ে তোমায় খুঁজে নিবো । 
-যদি কোনো ঠিকানা, চিহৃ না রেখে যাই তবে কিভাবে খুঁজবে?
-লক্ষ তারার মাঝে খুঁজে নেবো তোমায় অথবা আমাবস্যার রাতের হাজারও জোনাকির মাঝে খুঁজে নেবো তোমায় । 
-পারবেনা!
-কেন পারবোনা । নিজের প্রতি বিশ্বাস আছে তো । আর আমার বিশ্বস্ততা দিয়েই যে তোমাকে গড়েছি । সুতরাং খুঁজে না পাওয়ার কোনো চান্স নেই!
-আচ্ছা আচ্ছা খুঁজে নিয়েন আমি হারিয়ে গেলে...দেখবোনি কেমন করে খুঁজে পান..😏

#অনুগল্প১২ #সেজুঁতিশ্রাবণ #আকাশভাবনা #ঈদউলআযহা #ঈদ২০১৮ #ঈদস্পেশাল 

-সাব্বির আহমেদ
২২ আগস্ট ২০১৮

Comments

Popular posts from this blog

কবিতা | তুমি চলে যাবার পর

সংবাদমাধ্যমে দৈনদশা

কবিতা | এবং এখান থেকে