কবিতা | মৃত্যু ও জীবনের মুক্তি

জীবনের মুক্তি নেমে আসে,
যখন আমাকে সাড়ে চার ইঞ্চির ছোরা দিয়ে ছুরিকাঘাত করা হয়
তখন চারিদিকে মানুষের মুক্তির মিছিল চলছিলো । 
আততায়ীদের কোমরে বন্দুকও ছিলো । 
ঠিক তখন
একটি মাছরাঙা নদী থেকে পুঁটি ধরছিলো
একজন বৃদ্ধা নারী অর্ধউলঙ্গ হয়ে গোসল করছিলো । 
আমার রক্তস্রোতে ভিজে গেলো কারোর ল্যাকরিমাল গ্ল্যান্ড
আধো খোলা চোখে দেখেছি সেই শিউলি ফুলের বাগান
কিছু প্রজাপতি উড়ে যাচ্ছে । 
হালকা-গোলাপী রঙের পোশাকী এক নারী । 
ডেভোনিয়ান মহাযুগে যাঁর সাথে আমার প্রণয় ছিলো । 

সাব্বির আহমেদ সাকিল 
০৬ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | রোববার | ২১ আগস্ট ২০২২ ইং | কলমাকান্দা, নেত্রকোনা

#কবিতাটবিতা #ব্যর্থশব্দ #কবিতাকিংবাব্যর্থশব্দ #সাব্বিরসাকিল #সুনামগঞ্জ

Comments

Popular posts from this blog

কবিতা | তুমি চলে যাবার পর

সংবাদমাধ্যমে দৈনদশা

কবিতা | এবং এখান থেকে