থ্রি টুয়েন্টি ফাইভ | সাব্বির আহমেদ সাকিল

 


তারপর এক নিঃসঙ্গতার জীবনে কেটে গেছে কতকাল‚

কোনো এক পৃথিবীর পাড়ে সে-নারী দিয়েছিলো তাঁর ওষ্ঠের শুশ্রূষা । 

মৃয়মান আলোতে যে নারী এসেছিলো ভোরের শান্ত সূর্যালোকের মতো । 

পৃথিবীর প্রেমিকের কত বেলা কেটে গেছে সেই সূর্যমুখীর অন্বেষণে

প্রতিনিয়ত পুড়েছে যাতনার অনলে

প্রেমিকার সুখ‚ অবরুদ্ধ করে নেওয়া সেই স্বাধীনতা আর কখনও আসেনি ।

গড়ে ওঠেনি পাহাড়ের বুকে কোনো শোভিত ফুল

প্রেমিকের অশ্রুর বিনিময়ে অসমতলে বয়ে গেছে একটি স্বচ্ছ পানির ধারা-ছোট্ট একটি ঝরণা । 

দমকা হাওয়ায় এলোমেলো করা প্রেমিকার সেই আঁকাবাঁকা চুল‚ চিরচেনা পাখির নীড়ের মতো যাঁর চোখ । 

সে চোখ আর কখনও খোঁজেনি সেই শান্ত আকাশ । 

গোধূলির বেলা কত কেটে গেছে‚ প্রেমিকার নেশায় কত এস্ট্রে পুড়ে গেছে সিগারেটের ফিল্টারের স্বল্প আগুনে । 

অথচ নারী যাকে এতটা পুড়িয়েছে‚ কিসের আর সাধ্য আছে তাকে পোড়ানোর । 

সে উচ্ছ্বাসে হত-বিহবল‚ শান্তির নীড় খুঁজেছে‚ ছিঁড়ে ফেলেছে একটি জমানো নোট; কবিতার খাতা । 

থাক তবুও পৃথিবীর কিছু লেনাদেনা । 

ভালোবাসা থাকলে সিগারেটের প্রয়োজন আর বোধহয় কখনও হতোনা!


⏭ সাব্বির আহমেদ সাকিল 

▶০৭ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ১৬ রবিউস সানি ১৪৪৩ হিজরী | ২২ নভেম্বর ২০২১ ইং | সোমবার | সন্ধ্যা ০৭ টা ৫৮ মিনিট | শেরে বাংলা নগর‚ বগুড়া


#সাব্বিরসাকিল #অতীত #দিন৩২৫ #বগুড়া

Comments

Popular posts from this blog

কবিতা | তুমি চলে যাবার পর

সংবাদমাধ্যমে দৈনদশা

কবিতা | এবং এখান থেকে