স্কুল নস্টালজিয়া—০১ || সাব্বির সাকিল

 

ছবি: আজাদুল আজাদ 

আমার হাইস্কুলের ছুটির সময়ের দৃশ্য এটি । আহা! কত সোনালী অতীত স্মৃতি জড়িয়ে আছে এইখানে । দেখতে দেখতে কত বেলা গড়িয়ে গেলো । মনে হচ্ছে এইতো সেদিন শফিক স্যার শীতের সকালে মাঠের মধ্যে ঘাসের উপরে ক্লাস করাচ্ছেন । আজাদুল স্যার ক্লাসে বায়োলজির সালোকসংশ্লেষণ পড়াচ্ছেন । তাপস স্যার রোলকল নিচ্ছেন‚ হাতের লেখা জমা নিচ্ছেন । আঞ্জুমান আরা ম্যামের সেই ঐতিহাসিক কথা‚ “এই ছেলে পড়া করোনি কেন বলো...বলো...বলো...”। ম্যামের সেই চিকন বেতের চিটমিটানি বেত্রাঘাত‚ সাজ্জাদ স্যারের সেই মোটা বেতের ভয় । নারায়ণ স্যারের‚ “এত কথা কেন বলে” ডায়ালগটা । পাঠাগারে পুলক স্যারের সংগীতচর্চা । 


পাঠাগারে বসে বই পড়া । কম্পিউটারে জিটিএ ভাইস সিটি খেলা‚ রেসিং গেমস খেলা । তারপর আরওকিছু খেলনাপত্র ছিলো একটা মার্বেলে টোকা দিলে ঘুরে ঘুরে একটা পয়েন্টে আসতো । লুডু ছিলো । 


স্কুল জীবনের সেই দুরন্তপনা‚ দুষ্টামি‚ ভীতি‚ অন্য স্কুলের সাথে ক্রিকেট-ফুটবল খেলা । ভটভটিতে চড়ে ডেমাজানি খেলতে যাওয়া । খেলার মাঠে প্রতিপক্ষের সাথে ধাক্কাধাক্কি । 


মজরত কাকার ঘণ্টা দেয়া । টিফিনের সময় বাহিরে বের হতে না দেয়ায় প্রাচীর টপকে বাহিরে যাওয়া । দুপুরবেলা সবাই একসাথে টিফিন খাওয়া । আতিকুল‚ আফসান জামিলের মাস্তানি ভাব । ক্লাসের বাহিরে নীলডাউন হয়ে থাকা‚ কান ধরা‚ ব্রেঞ্চিতে নীলডাউন হওয়া । ইখলাসুরের সেই বুড়ো সাইকেল দেখার নাম করে মেয়েদের দেখা । 


প্রস্রাব করার নাম করে ক্যান্টিনে গিয়ে লুকিয়ে লুকিয়ে খাওয়া । কোনো বই না নিয়ে গেলে অন্য বই বের করে ভেক ধরে থাকা । ব্যাগের ভিতরে বাদাম‚ বুট রেখে কুটকুট করে খাওয়া । খাতার পৃষ্ঠা দিয়ে এরোপ্লেন বানানো । আড্ডা‚ অভিমান‚ ঝগড়া‚ মারামারি সবই ছিলো‚ কি ছিলোনা সেখানে । কেউ প্রেম করলে তাকে নিয়ে ঠাট্টা-তামাশা করা । আপেলের শার্টের পিছনে কৌশিকের সেই মারিয়ার নাম লিখে দেওয়া । 


জীবন থেকে চলে গেছে সোনালী সেই সময়গুলো । আর ফিরে আসবেনা সেই সময়গুলো । এভাবেই ভাবতে ভাবতেই দিন গুণতে গুণতেই একে একে আমরা চলে যাবো না ফেরার দেশে । থেকে যাবে আমাদের এই স্কুল‚ পাঠদান চলবে‚ এক শিক্ষক বিদায় নিবে তো আরেক শিক্ষক সেই জায়গা দখল করবে‚ এক ব্যাচ পাশ করে বের হবে তো অন্য ব্যাচ ঢুকবে । 


এভাবেই পর্যায়ক্রমিকভাবে দিন বেড়ে যাবে । স্কুল পুরোনো হতে থাকবে । স্কুলের দেয়ালের রং উঠে যাবে‚ ইট খসে যাবে‚ রুম ধ্বসে পড়বে‚ স্টিলের জানালা-দরজায় মরিচা ধরবে । আবারও নতুন প্রজেক্ট আসবে‚ নতুন বিল্ডিং নির্মাণ হবে । একদিন হয়তো স্কুলের পূর্ব সাইডের সেই পুকুরটাকেও ভরাট করে ফেলা হবে । অথচ সেখানে আমরা ফুটবল খেলা শেষে গোসল করেছি‚ পানিতে পা ভিজিয়েছি‚ পুকুরের পাড়ের বসার জায়গায় বাদাম খেয়েছি । 


ভালোবাসি সেই অতীতকে । ভালোবাসি সেই স্কুল জীবনকে । 🖤🥀


সাব্বির আহমেদ সাকিল 

২৯ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ‚ শরতকাল | ০৫ রবিউল আওয়াল ১৪৪৩ হিজরী | ১৪ অক্টোবর ২০২১ ইং | বৃহস্পতিবার | মধ্যাহ্ন | ময়মনসিংহ


#সাব্বিরসাকিল #স্কুলজীবন #নস্টালজিক #অসম১৪ #হারিয়েযাওয়াদিনগুলো #অতীত #জীবন #নস্টালজিয়া #চাঁমাযুউবি #CMUHS #school #schoollife #schoolmemories #মাদলা #বগুড়া


Follow me—

Facebook ID: https://www.facebook.com/SA.Sabbir666


Facebook Page: https://www.facebook.com/sabbir.shaki...


Twitter: https://www.twitter.com/SaSabbir666


Instagram: https://www.instagram.com/sa.sabbir666


Website: https://www.sabbirahmedshakil.blogspot.com



Comments

Popular posts from this blog

কবিতা | তুমি চলে যাবার পর

সংবাদমাধ্যমে দৈনদশা

কবিতা | এবং এখান থেকে