অনিষ্ট চিন্তাকারী...

 কারোর অনিষ্ট চিন্তা করে‚ ক্ষতিসাধন করে ক্ষতিকারী কখনও ভালো থাকতে পারেনা । কারণ প্রকৃতি সাম্য পছন্দ করে । সাম্যর বিচ্যুতি ঘটলে প্রকৃতিই সেই প্রতিরোধ‚ প্রতিশোধ গঠন করে । কারোর প্রতি অন্যায়‚ অবিচার বা ক্ষতি করা হলে মানুষ মূলত তাঁর বিশ্বাসী স্রষ্টার কাছে বিচার দাবী করে থাকে । স্রষ্টাটি যে কোন বিশ্বাস থেকেই হোকনা কেন তিনি ন্যায়পরায়ণ এবং উত্তম বিচারক । 


স্রষ্টার বিচারে সে হয়তোবা তাঁর কর্মফল ইহকালীন কিংবা পরকালীন শাস্তি ভোগ করেন‚ করতেই হবে । আর এই কর্মফল দেখবার জন্য অপেক্ষা করতে হয়‚ সময়ের দরকার হয় । 


শুধু স্রষ্টার বিচার ই নয় পৃথিবীর প্রাণীজগত-উদ্ভিদজগতের কেউ-ই অন্যায়‚ অবিচার‚ ক্ষতি সহ্য করেনা-করতে চায়না । প্রয়োজনে শোধটা ঠিকই নিয়ে নেয় । অসময় না পারলে সময়ে সুদেআসলে আদায় করে নেয় । এই কোভিড অবস্থাও কিন্তু প্রকৃতির একটা প্রতিশোধ!


নিজের পাপে নিজেকেই পুড়তে হয় । মৃত্যুর মতো এটিও কঠিন সত্যি কথা । 


পৃথিবী সুস্থ হোক । মানুষ হেদায়েতপ্রাপ্ত হোক । অপরের অনিষ্ট চিন্তা লালন করা মানুষগুলোর সুবুদ্ধিসম্পন্ন হোক । 


সাব্বির আহমেদ সাকিল 

০৬ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ১৩ সফর ১৪৪৩ হিজরী | ২১ সেপ্টেম্বর ২০২১ ইং | শনিবার | ময়মনসিংহ


#সাব্বিরসাকিল #মানুষ #পাপ #প্রতিশোধ #প্রকৃতি

Comments

Popular posts from this blog

কবিতা | তুমি চলে যাবার পর

সংবাদমাধ্যমে দৈনদশা

কবিতা | এবং এখান থেকে