মর্ম | সাব্বির সাকিল
কোনো অবস্থার মর্ম বুঝতে হলে সেই অবস্থার মধ্যে দিয়ে পার হইতে হয় । রাস্তায় উষ্টা খেয়ে আঙ্গুলের নখ উঠে যাওয়ার যন্ত্রণা কারোর উষ্টা খাওয়া দেখে অনুভব করা যায়না ।
এই করোনার মহামারীর সময়ে অনেক মানুষ একটা আইসিইউ এর জন্য কত কাকুতি-মিনতি করেছে সেই অবস্থাতে আপনার পিতা-মাতা না থাকলে সেই অসহায়ত্ব আপনি বুঝবেননা । রক্তের ক্ষেত্রেও সেম অবস্থা!
ক্ষুধার তাড়নায় পেটের ভিতরে কি অবস্থার তৈরি হয় সেটা খাদ্যের অভাব না থাকলে বুঝবেননা । আপনি জানবেননা চাঁদকে আসলেই ঝলসানো রুটির মতোই মনে হয় ।
ভালোবাসার মানুষের সাথে প্রণয়ের সম্পর্কের বিচ্ছেদ হলে[আপনি সচরাচর যেগুলো দেখে উদাহরণ দিবেন সেগুলো হলো সংখ্যাগরিষ্ঠ‚ কিন্তু আমার এই কথাটি হলো সংখ্যালঘুদের নিয়ে] মানুষ কিরকম কমপ্লেক্স সাইকোলজিক্যাল ইনজুরিতে পড়ে সেটা আপনি কারোর সাথে সেরকম সম্পর্ক না গড়তে পারলে জানবেননা‚ বুঝবেননা ।
আমাদের এই সমাজে মানুষ বাহ্যিক অভিব্যক্তি দেখেই বিচারক আসনে বসে যায় । কারোর আত্নিক/মনের ভিতরের বিষয় নিয়ে কখনও জানবার‚ বুঝবার সামান্য চেষ্টাটুকুও করা হয়না । এখানে স্বাস্থ্যখাতে যতটা না দুর্নীতি তাঁর থেকে বড় দুর্নীতি এঁদের মনে-প্রাণে ।
চারিদিকে শুধু অসহ্যকর অমানুষ । চারিদিকে পরনিন্দা‚ পরচর্চা‚ নিন্দা‚ সমালোচনা‚ হিহি-হাহা । পশুদের প্রতি পশুদের যে সহানুভূতি সেই সহানুভূতি এখানে মানুষদের মাঝেই বিলুপ্ত ।
মাঝেমধ্যে আমার বড্ড আক্ষেপ হয় যে এ কোন সাবকন্টিনেন্টে পাঠাইলো আল্লাহ পাক । হে মাবুদ তুমি এঁদের জ্ঞান-বুদ্ধি-বিবেক দাও ।
সাব্বির আহমেদ সাকিল
৩০ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ‚ শরতকাল | মঙ্গলবার | ১৪ সেপ্টেম্বর ২০২১ ইং | ময়মনসিংহ
Comments
Post a Comment