তুমি চলে যাবার পরে সেই পথে আর ফুল ফোটেনি একটি বিস্তৃর্ণ মাঠের পাড়ে আমাদের প্রিয় বেহালার সুরে পুড়ে গেছে শস্যক্ষেত গমের ক্ষেতটা‚ ধানের ক্ষেতটা মাঠে মাঠে কত ইঁদুর‚ সুচোরা মরেছে । তুমি পিছনে তাকানোর প্রয়োজনবোধ করোনি । তুমি আমাকে জাগিয়েছিলে‚ তোমার বাহুডোরে বেঁধেছিলে । তারপর থেকে তুমি মরে গেলে‚ তোমার কফিনের পাশে কিছু রাতজাগা জোনাকি‚ কীট-পতঙ্গের আনাগোনা গতকাল রাতেও আমি নক্ষত্রের দিকে তাকিয়ে দেখেছি তুমি ফিরে আসছো—ফিরে আসছো আর্কিওপটেরিক্সের ডানায় চড়ে । আমার নির্জীব শরীর তোমাকে আহবান করলো হঠাৎ মনে হলো তুমি বিদায় নেবার পর থেকে ঋজুতা বিদায় নিয়েছে নিস্ক্রিয় হয়ে গেছে হৃদপিণ্ডের বাম অলিন্দ । আমি তোমাকে ফেরাতে চাইনি‚ কে আর ফেরাতে পারে বলো; কেউ যদি টান দেয় প্রাণের শেকড়ে! কিন্তু তুমি ফিরে গেছো সেই কোরকাব শহরের উদ্যানে যেখানে শোভিত আছে বাহারি ফুল-ফল-পাতা । তোমার ভালোর জন্য বাবুই পাখির আত্না তোমাকে আর্শিবাদ করেছে । বলেছে—তুমি ভালো থাকো প্রশান্ত মৃত আত্না । ⏩সাব্বির আহমেদ সাকিল ⛔১০ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ‚ শরতকাল | বুধবার | ২৫ আগস্ট ২০২১ ইং | রাত্রি ০২টা ৫৭ ...
একটাসময় পত্রিকাগুলোতে কিছু নিউজ হতো প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলের মানুষদের নিয়ে । কোনো একটি গ্রামের এক সৎ ব্যক্তির ঘটনা নিয়ে, কোনো একটি গ্রামের একতা নিয়ে, জীবন সংগ্রাম নিয়ে, কৃষি খাতে সম্বৃদ্ধিতে, প্রতিবাদী ভূমিকা নিয়ে । কিন্তু আজকালকার সময়ে অনলাইন পোর্টাল, ছাপা পত্রিকা এমনকি সাংবাদিকতা পেশায় বহুলতা অনেক । মানুষের হাতে হাতে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়ার প্রভাব, মন্তব্য কিংবা লেখালেখির এক মুক্ত মাধ্যম তৈরি হয়েছে । গত এক মাসের বা ছয় মাসের হাইলাইট যদি আমরা টানি যে উমুক পত্রিকায় এমন কি নিউজ প্রকাশিত হয়েছে যেটা মানুষের মুখে-মুখে ছড়িয়ে গেছে কিংবা দীর্ঘদিন সেটি মানুষের মনে থাকবে এবং সেটি লোক থেকে লোকান্তরে সেই লেখাটি ছড়িয়ে যাবে । যাঁরা নিয়মিত পত্রিকা পড়েন বা আমার সাংবাদিক ভাই, বন্ধুরা কি আদৌ বলতে পারবেন? ছাপা পত্রিকার ফ্রন্টপেইজে মডেল কিংবা অভিনেত্রীর অর্ধনগ্ন গরম ছবি প্রকাশের ব্যাপারটি শুধু আমাদের দেশেই নয়, বাহিরের দেশেও আছে । বাহিরের দেশে নগ্ন ফটোশ্যুটের ম্যাগাজিনেরও ভালো চাহিদা আছে । কিংবা সমালোচিত পরীমনির ভংচং নিউজ বা প্রযোজক ও মাহিয়া মাহি বিতর্কের বিষয়টি, ...
এবং এখান থেকে আমি চলে যাই কতদূরে শেষ বিকেলের রোদ্দুর ছেড়ে যখন মাঠের কৃষক লাঙ্গল হাতে ফেরে আমি চেয়ে থাকি ঐ দূরের পানে আকাশের নীল নক্ষত্র যখন সরে যায় আমি বসে থাকি মৃত্যুর অপেক্ষায় । দেবদূত আসবে খড়্গ হাতে আমি চলে যাবো এবং এখান থেকে ধুলোমাখা মাটির রাস্তা থেকে তোমার চারপাশ থেকে একটি ভেজানো দরজার কপাট থেকে জানালার গোলাপী রঙের পর্দা থেকে । এবং এখান থেকে যখন পেয়ারা গাছ থেকে পাতা ঝরবেনা মাতাল কোনো বসন্তের দিনে খরা কিংবা বৃষ্টির দিনে... সাব্বির আহমেদ সাকিল ০৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | বৃহস্পতিবার | ১৮ আগস্ট ২০২২ ইং | কলমাকান্দা, নেত্রকোনা #কবিতাটবিতা
Comments
Post a Comment